ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা Logo ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের Logo স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে Logo রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার Logo সারাদেশে বেসরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর Logo মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা Logo সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা Logo গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

ভারতের কোনো নাগরিককে বিয়ে করলেই দেশটিতে বসবাসের নিঃশর্ত অধিকার বা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কোনো ভিসা পাওয়া যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এই পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের ট্যুরিস্ট ভিসা ‘স্পাউস ভিসায়’ রূপান্তরের আবেদন করা এক মার্কিন নারীর রিট খারিজ করে দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বিচারপতি অমিত মহাজন বলেন, কোনো বিদেশির ভারতে প্রবেশ বা বসবাসের বিষয়টি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ও বিবেচনার বিষয়; এটি কারও প্রয়োগযোগ্য অধিকার নয়।

২০২৫ সালের ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট’ অনুযায়ী ভিসা প্রদান ও পরিবর্তনের চূড়ান্ত এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আদালতে ওই নারী অভিযোগ করেন, ভারতীয় নাগরিককে বিয়ে করার পর প্রয়োজনীয় নথি জমা দিলেও বয়সের পার্থক্যের কারণে তাকে হয়রানি করা হচ্ছে এবং ভিসা রূপান্তর করা হচ্ছে না।

জবাবে সরকারি কর্তৃপক্ষ জানায়, এটি ওই নারীর তৃতীয় বিয়ে। এর আগে তিনি এক ওসিআই কার্ডধারীকে বিয়ে করে ওসিআই মর্যাদা পেলেও বিচ্ছেদের পর তা বাতিল হয়। ২০২২ সালে দ্বিতীয় বিয়ের পরও ভিসা পরিবর্তনের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। ভারতে দীর্ঘ অবস্থান, আয়ের উৎস ও অতীত অভিবাসন ইতিহাস পর্যালোচনা করে কর্তৃপক্ষের ধারণা হয়েছে, অভিবাসন-সুবিধা নিতেই এই বিয়ে করা হয়ে থাকতে পারে।

সব দিক বিবেচনায় আদালত নারীর আবেদনটি খারিজ করলেও তার বর্তমান বিয়ের বৈধতা বা সত্যতা নিয়ে কোনো মন্তব্য করেননি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

আপডেট সময় ০৫:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬