ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল Logo মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম বাড়ানো হবে: আইনমন্ত্রী Logo শিশু সুরক্ষায় নতুন মাইলফলক: দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে হবে চাইল্ড কেয়ার সেন্টার Logo খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী Logo রায়ের বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ ববি হাজ্জাজের Logo অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা-১২ আসনে বিএনপির বিক্ষোভ Logo রূপপুর প্রকল্পের নিরাপত্তার প্রশংসায় আইএইএ, পাঁচ সুপারিশ Logo ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী Logo কারিগরি-বৃত্তিমূলক শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, স্ত্রীর ১০ বছর

জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন সকালেই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারী শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।

সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করা আবশ্যক। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বিষয়টির সম্ভাবনা যাচাই করে দেখতে চাই। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। পরিবেশবান্ধব পণ্যের প্রচারের বিষয়ে তিনি বলেন, পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশ একটি প্যাভিলিয়ন বা স্টল স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং সংশ্লিষ্টরা বিষয়টির অত্যন্ত প্রশংসা করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন। কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর এসব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৯:৫১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬