ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ। সোমবার (৯ নভেম্বর) প্রোটিয়াদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন।

দীর্ঘদিন পর দলে ফিরলেন নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। এ ছাড়া বাদ পড়েছেন নাঈম হাসান। তবে ফিরেছেন মুমিনুল হক। ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেটে খেলতে পারেননি তিনি।

আসন্ন টেস্ট সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত। দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ নভেম্বর।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন

আপডেট সময় ১২:৩০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬