ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ভারতে গণধর্ষণ ও নির্যাতনে ১ কিশোরীকে হত্যা, ৩ অভিযুক্ত গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয় এক দলিত কিশোরী। নির্যাতনের শিকার হয়ে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে মারা যান ১৭ বছর বয়সী ওই কিশোরী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ নভেম্বর রাজধানী আগ্রার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় কিশোরী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযুক্ত দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত ৩১ অক্টোবর সন্ধ্যায় কিশোরীটি শৌচকর্মের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মাঠের ভেতর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে আগ্রার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তি নজরদারি এবং কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে প্রতিবেশী গ্রামের তিন অভিযুক্তের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।

গত ২ নভেম্বর পুলিশের এক বিশেষ অভিযানে অভিযুক্ত ঋষি যাদব (২১) ও তার বড় ভাই জগত যাদবকে (২৮) গ্রেপ্তার করা হয়।

এর পরের দিন তাদের সহযোগী আশিক ওরফে শিবাংশু (২৪)-কেও গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্তরা সবাই ওবিসি সম্প্রদায়ের এবং পেশায় দিনমজুর ও ট্রাক্টর চালক।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঋষি দাবি করেছে, ওই কিশোরীর সাথে তার ছয় মাসের পরিচয় ছিল এবং ঘটনার রাতে সেই কিশোরীটিকে মাঠে ডেকে এনেছিল। প্রথমে ঋষি এবং পরে তার বন্ধু আশিক কিশোরীটিকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীটি বাধা দিলে তারা তাকে জুতো দিয়ে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

তবে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করে কিশোরীটির বড় ভাই জানান, তার বোনকে কেউ ডেকে নেয়নি, সে মূলত খোলা জায়গায় শৌচকর্ম করতেই বাইরে গিয়েছিল। সাত ভাইবোনের মধ্যে সবার ছোট এই কিশোরী ঘরের কাজ করতে ভালোবাসত বলে তিনি জানান।

কিশোরীটির মৃত্যুর পর দোষীদের কঠোর শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পরিবার ও স্থানীয় সংগঠনগুলো গ্রামে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জ্যেষ্ঠ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা পরিবারকে আশ্বস্ত করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ‘গ্যাংস্টার অ্যাক্ট’ প্রয়োগ এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

গত শুক্রবার সন্ধ্যায় কড়া নিরাপত্তায় কিশোরীটির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে জানিয়ে স্থানীয় থানার স্টেশন অফিসার বলেন, কিশোরীটির গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। বর্তমানে অভিযুক্ত তিনজনেই জেলহাজতে রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভারতে গণধর্ষণ ও নির্যাতনে ১ কিশোরীকে হত্যা, ৩ অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৭:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬