ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টের শেষ দিনে ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এরই মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসানের (২১) পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১৪) আউট হয়েছেন।

দুজনকেই শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।

১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি উপহার দেওয়া তাওহিদ হৃদয় ৮ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত।

বাংলাদেশের জিততে দরকার আরো ৩২০ রান, দিনের খেলা বাকি সর্বোচ্চ ৬৬ ওভার।

বাংলাদেশকে ধবলধোলাই করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে আর ৭ উইকেট নিলেই চলবে। কারণ, ফিল্ডিংয়ের সময় গোড়ালি মচকে যাওয়ায় এই ম্যাচে ব্যাটিং করতে পারবেন না সাদমান ইসলাম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

আপডেট সময় ১২:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬