ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৪০ মাস ও ৪৯ ইনিংস সেঞ্চুরি নেই, শেষ পর্যন্ত বাদ লাবুশেন

একসময় ব্যাট হাতে রাজত্ব করেছেন টেস্ট ক্রিকেটে। আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ছিলেন ১ নম্বরে।

হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে চিত্র। ব্যাট হাতে দীর্ঘদিনের ব্যর্থতা আর রানখরায় শেষ পর্যন্ত মার্নাস লাবুশেনকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজের দলে রাখা হয়নি ৩২ বছর বয়সী ব্যাটারকে।

আজ সোমবার (৯ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ড সিরিজের জন্য বিবেচনায় থাকছেন না লাবুশেন। অর্থাৎ, সিরিজের স্কোয়াড এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সাবেক বিশ্বসেরা ব্যাটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আগেভাগেই নিয়ে রেখেছেন নির্বাচকেরা।

লাবুশেনের বাদ পড়ার পেছনে বড় কারণ সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতা। টেস্টে প্রায় ৪০ মাস ও ৪৯ ইনিংসে সেঞ্চুরি নেই তার।

সর্বশেষ তিন অঙ্কের দেখা পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে।

সম্প্রতি জন্মভূমি দক্ষিণ আফ্রিকা সফরেও নিজেকে মেলে ধরতে পারেননি লাবুশেন। সিরিজে তার ছয় ইনিংসের রান ছিল যথাক্রমে ০, ৪, ১৪, ৩৯, ৩৭ ও ৩৭।

অথচ একসময় লাবুশেন ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। ক্যারিয়ারের প্রথম ৩৩ টেস্টেই করেছিলেন ১০টি সেঞ্চুরি।

ওই সময় তার ব্যাটিং গড় ছিল ৫৯.৪৩। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে চূড়ায় উঠেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে লাবুশেনের পারফরম্যান্সে বড় ধরনের অবনতি হয়েছে। ৬৮ টেস্ট শেষে তার ব্যাটিং গড় নেমে এসেছে ৪২.৬৪-তে।

লাবুশেনকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জর্জ বেইলি বলেছেন, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তো বটেই, পুরো সিরিজের জন্যই আমরা মার্নাসকে বিবেচনা করছি না। দল নির্বাচন নিয়ে তাকে ঘিরে অনেক আলোচনা ও জল্পনা চলছিল। আমার মনে হয়, এই সিদ্ধান্ত তাকে কিছুটা স্বস্তি দেবে এবং দলে তার জায়গা নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটাবে।’

তবে অস্ট্রেলিয়ার টেস্ট দলে লাবুশেনের ফেরার দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। আগামী বছর ভারত ও ইংল্যান্ড সফরে তাকে আবারও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বেইলি, ‘আমরা সবাই জানি, নিজের সেরা ছন্দে মার্নাস কতটা ভালো এবং কার্যকর ব্যাটার। কিন্তু সাম্প্রতিক সময়ে সে ধরনের পারফরম্যান্স দেখা যায়নি। আমরা চাইছিলাম, সে বড় রান করুক। কিন্তু সেটা হয়নি। তবে আমরা কখনোই কাউকে স্থায়ীভাবে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিইনি। মার্নাসের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না।’

নিউজিল্যান্ড সিরিজে জায়গা না হওয়ায় এবার ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে লাবুশেনকে। শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন তিনি। সেখানে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে নিজের হারানো ছন্দ ফিরে পাওয়ার সুযোগও থাকছে তার সামনে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চার টেস্টের সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর পার্থে। সিরিজের বাকি তিনটি টেস্ট হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৪০ মাস ও ৪৯ ইনিংস সেঞ্চুরি নেই, শেষ পর্যন্ত বাদ লাবুশেন

আপডেট সময় ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬