ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘বাংলাদেশ ও ভারতকে ফাইনাল খেলালেই হয়’, রেফারিং নিয়ে ক্ষুব্ধ লঙ্কান কোচ

ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ার পর রেফারিং ও সাফের ‘বাণিজ্যিক নীতি’ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। স্পষ্ট ভাষায় সাফ আয়োজকদের সমালোচনা করে তিনি বলেছেন, স্পনসর আর বাণিজ্যই যদি মুখ্য হয়, তবে শুধু স্বাগতিক দেশ আর ভারতকে নিয়ে সরাসরি ফাইনাল খেলিয়ে দিলেই তো হয়! বাকি দলগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়ার কোনো মানেই হয় না।

একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন লড়াইয়েরও আভাস দিয়েছেন তিনি।

ভুটানের বিপক্ষে ড্র হওয়া ম্যাচটিতে রেফারিংয়ের বেশ কয়েকটি সিদ্ধান্ত গেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মুতাইরির দাবি, তাদের একটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি এবং ভুটানের দ্বিতীয় গোলটি ছিল স্পষ্ট অফসাইড।

তার দলের ১৭ নম্বর খেলোয়াড়কে বক্সের সামনে অন্তত ছয়বার ফাউল করা হলেও রেফারি নীরব ছিলেন।

মুতাইরি বলেন, ভুটানের বিপক্ষেই যদি রেফারিদের এই অবস্থা হয়, তাহলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আমাদের সঙ্গে কী হবে? এটাই সাফের কাছে আমার বার্তা।

বাণিজ্যিক সুবিধার জন্য ভারত-বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে শুধু ওই দুই দলকে নিয়েই টুর্নামেন্ট করুন। বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন, আমাদের সময় নষ্ট করবেন না।

এই সময় তিনি সাফ আয়োজকদের কড়া সমালোচনা করে বলেন, সেমিফাইনাল বা ফাইনালের আগে টুর্নামেন্টে ভিএআর না থাকার বিষয়টি মেনে নেওয়ার মতো নয়।

টাকা না থাকলে এমন টুর্নামেন্ট আয়োজনেরই বা কী দরকার, তার চেয়ে দলগুলোর প্রীতি ম্যাচ খেলাই ভালো।

রেফারিদের এমন পক্ষপাতিত্ব নিয়ে কথা বললে শাস্তি হতে পারে, এমন শঙ্কাও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। বেশ দম্ভ নিয়েই তিনি বলেন, আমি কেবল আমার বাবাকে ভয় পাই, যিনি ৩০ বছর আগে মারা গেছেন। এছাড়া আর কাউকে আমি ভয় পাই না। সত্যি কথা বলার কারণে এটি যদি আমার শেষ ম্যাচও হয়, আমার কোনো আক্ষেপ নেই।

ফুটবলে দিন শেষে ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই, আর সেই লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ নিয়ে বলতে গিয়ে মুতাইরি জানালেন, এটি হতে যাচ্ছে সাফ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। সেমিফাইনালে যেতে এই ম্যাচে ড্র করলেই চলবে, সাংবাদিকদের এমন সমীকরণের জবাবে মুতাইরি তুলে ধরলেন পেছনের আরেক বড় হিসাব।

তিনি জানান, বাংলাদেশ কোনোভাবেই এই ম্যাচে ড্র করতে বা হারতে চাইবে না। কারণ শ্রীলঙ্কা ড্র বা জয় পেলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে উঠে যাবে। সেক্ষেত্রে এশিয়ান কাপ বাছাইপর্বে শ্রীলঙ্কা থাকবে পট-১ এ, আর বাংলাদেশ নেমে যাবে পট-২ তে। তখন বাংলাদেশকে হয়ত হংকং, ইয়েমেন বা সিঙ্গাপুরের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্লে-অফ খেলতে হবে। তাই স্বাগতিক বাংলাদেশ যে এই ম্যাচে জীবন বাজি রেখে লড়বে, তা বেশ ভালোভাবেই জানা আছে মুতাইরির। রেফারিংয়ের যাবতীয় শঙ্কা মাথায় নিয়েই সেই কঠিন লড়াইয়ের জন্য নিজের দলকে প্রস্তুত করছেন এই লঙ্কান কোচ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

‘বাংলাদেশ ও ভারতকে ফাইনাল খেলালেই হয়’, রেফারিং নিয়ে ক্ষুব্ধ লঙ্কান কোচ

আপডেট সময় ১১:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬