ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থকষ্ট ও ঋণমুক্তিতে নবীজির শেখানো ৫টি আমল Logo আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভী Logo নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে ১৫০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৬ Logo পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি Logo কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই : প্রধানমন্ত্রী Logo চীনা বিনিয়োগে ১ লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করছে বিএনপি: রিজভী Logo চূড়ান্ত ধাপের বিচার শেষ করতে দ্রুত শুনানির চেষ্টায় আসামিপক্ষ Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আবারও এক মামলায় গ্রেপ্তার Logo বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বার্সার মাঠে বিশ্বকাপ ফাইনাল? যা বলছেন স্প্যানিশ ফুটবল প্রধান

২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির ভেন্যু হিসেবে আলোচনায় চলে এসেছে বার্সেলোনার ঐতিহাসিক স্পটিফাই ন্যু ক্যাম্প। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান বিষয়টি নিয়ে জানিয়েছেন, ন্যু ক্যাম্প ফাইনাল আয়োজনের সম্ভাব্য ভেন্যুগুলোর একটি।

একই সঙ্গে নতুন রূপ পাওয়া এই চোখধাঁধানো স্টেডিয়ামেই বিশ্বমঞ্চের সেরা ট্রফিটি উঁচিয়ে ধরার আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবার বার্সেলোনা সিটি হলে ‘কিংস অব দ্য ওয়ার্ল্ড’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন লুজান। সে সময় বার্সেলোনা সিটি কাউন্সিল এবং ক্যাটালান রাজ্য সরকারের পক্ষ থেকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ন্যু ক্যাম্পে আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব ও অনুরোধ জানানো হয়।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লুজান বলেন, ‘ন্যু ক্যাম্পে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

আর আমার ব্যক্তিগত ইচ্ছা থাকবে, স্পেন যেন আবারও এই ঐতিহাসিক মঞ্চে বিশ্বকাপের ট্রফিটি উঁচিয়ে ধরতে পারে।’

বিশ্বকাপের ট্রফির দিকে ইঙ্গিত করে আরএফইএফ সভাপতি আরো যোগ করেন, ‘মাননীয় মেয়র ইচ্ছা প্রকাশ করেছেন যে ২০৩০ সালে স্বপ্নের এই কাপটি যেন কোনো না কোনোভাবে বার্সেলোনাতেই থাকে। আমি নিজেও তা-ই আশা করি। আপনারা সবাই জানেন, এর বাস্তব সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি পুনর্বিন্যাস ও আধুনিকায়নের মধ্য দিয়ে যাওয়া ন্যু ক্যাম্প স্টেডিয়ামের বিশালতা ও নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেন লুজান। ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এটিকে অন্যতম সেরা ও সর্বাধুনিক ভেন্যু হিসেবে আখ্যা দিয়ে তিনি জানান যে, বার্সেলোনা সিটি কাউন্সিল এবং কাতালান সরকারের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এই দুটি শীর্ষ সংস্থাই বার্সেলোনা শহরকে ফাইনালের ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাচ্ছে।

সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাওয়া স্পটিফাই ন্যু ক্যাম্পের দর্শক ধারণক্ষমতা হতে যাচ্ছে প্রায় ১ লাখ ৫ হাজার, যা এটি শেষ হলে পুরো ইউরোপের সর্ববৃহৎ স্টেডিয়ামের মর্যাদা পাবে। স্টেডিয়ামটির প্রশংসায় লুজান বলেন, ‘এটি আধুনিক প্রযুক্তিতে গড়া প্রায় ইউরোপের সেরা এবং সবচেয়ে নতুন স্টেডিয়াম হতে যাচ্ছে।

তবে স্প্যানিশ ফুটবল প্রধানের এই বক্তব্যে সম্ভাবনা জাগলেও, ২০৩০ বিশ্বকাপের ফাইনালের চূড়ান্ত ভেন্যু হিসেবে ন্যু ক্যাম্পের নাম এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

উল্লেখ্য, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্ব ফুটবলের এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে আয়োজক দেশগুলোর মধ্যে ইতোমধ্যে বড় ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থকষ্ট ও ঋণমুক্তিতে নবীজির শেখানো ৫টি আমল

বার্সার মাঠে বিশ্বকাপ ফাইনাল? যা বলছেন স্প্যানিশ ফুটবল প্রধান

আপডেট সময় ১১:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬