ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন সম্ভাবনা, প্রভাব পড়বে না ঢাকা-বেইজিংয়ের ঘনিষ্ঠ বন্ধুত্বে Logo মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি Logo কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল Logo ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ খামেনির Logo ফ্যাসিস্ট আমলে অর্থ অপচয় করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

নীতেশ তিওয়ারীর মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমার সীতা মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড সিনেমা জগতে পা রাখছেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। এ মুহূর্তে গোটা দেশের স্পটলাইট অভিনেত্রী সাই পল্লবীর ওপর। সম্প্রতি এ প্রতীক্ষিত সিনেমার প্রচারে ছবির সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাই পল্লবী।

সেখানেই সঞ্চালক বিগবি অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান— কেমন পুরুষকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে চান? বিগবির এমন প্রশ্নের উত্তরে দারুণ জবাব দিয়ে দর্শকদের মন জয় করে নেন দক্ষিণী এ জনপ্রিয় অভিনেত্রী।

তিনি বলেন, ‘প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন— অন্যের ওপর দোষ না চাপিয়ে।’

জীবনসঙ্গীর মধ্যে এই গুণগুলোর পাশাপাশি একটু মুচকি হেসে একটি বিশেষ শর্ত যোগ করে সাই পল্লবী বলেন, ‘খুব বড় কোনো তালিকা নেই?। তবে মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!’

অমিতাভ বচ্চন ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার কারণ জানতে চাইলে সাই পল্লবী বলেন, ঈশ্বরই তার ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এমন উত্তর পেয়ে খানিকটা অবাক হন। পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ যা শুনে হেসে ফেলেন উপস্থিত দর্শকরাও।

অন্য একটি প্রমোতে সাই পল্লবী বলেন, সাধারণ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি কী দিতে পারেন তা ভাবেন, কিন্তু সীতা মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি ভেবেছিলেন— এই পবিত্র চরিত্র থেকে তিনি কী জ্ঞান বা শিক্ষা অর্জন করতে পারবেন। তাই কোনো কৌশল না ভেবে স্রেফ সীতা মায়ের কাছে প্রার্থনা জানিয়েই শুটিং শুরু করেছিলেন তিনি।

যশ ও নামিত মালহোত্রা প্রযোজিত চার হাজার কোটি টাকা বাজেটের এ দুই পর্বের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এ ছাড়া অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সাই পল্লবীর প্রথম পর্বের সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে আসার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে নতুন সম্ভাবনা, প্রভাব পড়বে না ঢাকা-বেইজিংয়ের ঘনিষ্ঠ বন্ধুত্বে

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

আপডেট সময় ০৭:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬