ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাগরপুরে মাসুদুর রহমানকে বিশেষ সংবর্ধনা Logo ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে : আনসার মহাপরিচালক Logo লাঠিচার্জের ভিডিও ধারণের সময় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন এডিসি Logo সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর Logo পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা Logo ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo মণিপুরে নতুন করে ব্যাপক সহিংসতা, দুই সংঘাতে নি’হত ৫ Logo কেউ যেন অনাহারে না থাকে, তাই বাড়ানো হয়েছে ওএমএস পয়েন্ট: খাদ্যমন্ত্রী Logo গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির Logo ১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন মিল্টন শনিবার এ তথ্য জানিয়েছেন।

মিল্টন বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে ড. মঈনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি আরও জানান, মন্ত্রীকে দেখতে হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকরা অনুরোধ জানিয়েছেন।

শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান।

বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে মাসুদুর রহমানকে বিশেষ সংবর্ধনা

মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

আপডেট সময় ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬