ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য Logo আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা Logo সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের Logo তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে Logo হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু Logo শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ. লীগের ১১ নেতাকর্মী আটক Logo ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা Logo কনসার্টে নাচতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল বিটিএস তারকার Logo আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, রণবীর-অনীতের হাতে সেরার পুরস্কার

আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়

‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় বলিউড অভিনেতা অজয় দেবগণ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পাঠানো শো-কজ নোটিশকে চ্যালেঞ্জ করে এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হতে পারে।

এফডিএর অভিযোগ, অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফের অভিনীত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনটি আসলে রাজ্যে নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’র পরোক্ষ প্রচার। এ কারণে তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে অজয় দেবগণকে শো-কজ নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি।

এফডিএর ওই নোটিশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন অজয়।

একই সঙ্গে খাদ্য সুরক্ষা আইনের কয়েকটি বিধানের সাংবিধানিক বৈধতাও চ্যালেঞ্জ করেছেন তিনি। অভিনেতার দাবি, সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ না পাঠিয়ে কেবল বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত একজন অভিনেতা হিসেবে তাকে সরাসরি লক্ষ্যবস্তু করা অযৌক্তিক। আবেদনে তিনি আরো জানিয়েছেন, বর্তমানে এই ব্র্যান্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ‘বিমল ইলাইচি’র মূল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘পিবি অ্যাগ্রো এলএলপি’ এফডিএর নোটিস খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে আদালত জানায়, যেহেতু বিষয়টি মহারাষ্ট্র এফডিএর সঙ্গে সম্পর্কিত, তাই এ নিয়ে মহারাষ্ট্রের আদালতেই শুনানি হওয়া উচিত। এরপরই বম্বে হাইকোর্টে মামলা করেন অজয় দেবগণ।

এদিকে মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, তিন অভিনেতার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফলে বিজ্ঞাপন ঘিরে অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফের আইনি জটিলতা কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী

আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়

আপডেট সময় ১২:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬