২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত ভোট প্রকাশের পর ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। চূড়ান্ত ভোট প্রকাশের পর ফুটবল বিশ্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।
সামগ্রিক তালিকায় ১০ম স্থানে শেষ করলেও, বিশ্বের ৪টি দেশ ফ্যাবিয়ান রুইজকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে ১ নম্বর পজিশনে রেখে ভোট দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ তম ব্যালন ডি’অর স্প্যানিশ এই সেন্ট্রাল মিডফিল্ডারকে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য প্রথম স্থানে রেখেছিলো গ্যাবন, পেরু, সিরিয়া এবং ইউক্রেন।
ব্যালন ডি’অরের ইতিহাসের অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ব্যালট যুদ্ধে ইংলিশ তারকা হ্যারি কেইন মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে কিলিয়ান এমবাপ্পে হারিয়ে এবারের ব্যালন ডি’অর জয় করেন।
এবারের ভোটে আরো কিছু রোমাঞ্চকর ও চমকপ্রদ তথ্য সামনে এসেছে।
যেখানে ফ্রান্সের তারকা মাইকেল অলিসকে প্রথম স্থান রেখে ভোট দিয়েছে একমাত্র সাংবাদিক কুরাকাও।
এছাড়াও মরক্কোর সাংবাদিক তার স্বদেশী আশরাফ হাকিমিকে এক নম্বরে রেখেছেন। জ্যামাইকা ও সুইজারল্যান্ডের ভোটে সেরা ডিফেন্ডার কুবারসি দ্বিতীয় স্থান পেয়েছেন।ফেরান তোরেসকে আলজেরিয়া ও ক্রোয়েশিয়া চতুর্থ এবং গ্রিস কুকুরেলাকে চতুর্থ স্থানে রেখে ভোট দিয়েছে।
বিজয়ী কেইনকে মোট ৪০ জন সাংবাদিক তাদের ব্যালটে প্রথম স্থান (সেরা খেলোয়াড়) দিয়েছেন। অন্যদিকে, ২৩ জন সাংবাদিকের চোখে এক নম্বর ছিলেন এমবাপ্পে।
লামিন ইয়ামাল ও রদ্রি যৌথভাবে ৮৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া ইয়ামাল ১৩টি প্রথম স্থানের ভোট পেয়েছেন। অন্যদিকে, সামগ্রিক তালিকায় চতুর্থ হওয়া স্প্যানিশ তারকা রদ্রিকে নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ মোট ১০টি দেশ তাদের শীর্ষ খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিলো।
বাদ পড়ার চমক
মেক্সিকো এবং আইভরি কোস্টের বিচারকরা বিজয়ী কেইনকে তাদের সেরা দশের তালিকাতেই রাখেনি।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের মধ্যে থাকা গ্রিস, স্কটল্যান্ড এবং ইউক্রেন সেরা দশে জায়গা দেয়নি এমবাপ্পেকে। এছাড়া বেলারুশ, ক্যামেরুন, ক্রোয়েশিয়া ও গ্রিস—এই ৪টি দেশ লামিন ইয়ামালকে সেরা ১০ থেকে বাদ রেখেছে।
লিওনেল মেসির ভোট
পঞ্চম স্থানে থাকা লিওনেল মেসিকে তার নিজের দেশ আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল, পানামা, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত এবং চীন—এই ৬টি দেশ সর্বোচ্চ স্কোর (প্রথম স্থান) দিয়েছে।
মাও সম্পর্কিত মন্তব্যের বিতর্কে চীন এমবাপ্পেকে পঞ্চম স্থানে রেখেছে। এছাড়া প্যারাগুয়ে তাকে তৃতীয় স্থান দিয়েছে এবং আফ্রিকার প্রায় অর্ধেক দেশ (২০টির মধ্যে ৯টি) এমবাপেকেই সেরা খেলোয়াড় বেছে নিয়েছে।
অন্যান্য তারকাদের অবস্থান
সপ্তম স্থানে থাকা পিএসজি তারকা উসমান দেম্বেলে কোনো দেশ থেকেই প্রথম স্থান পাননি, তবে ফ্রান্স ও চীনসহ ৭টি দেশ তাকে দ্বিতীয় স্থান দিয়েছে। আর্লিং হালান্ডও কোনো প্রথম স্থান পাননি; ক্রোয়েশিয়া, উত্তর আয়ারল্যান্ড ও নরওয়ে তাকে দ্বিতীয় হিসেবে ভোট দিয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























