ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় মূল অভিযুক্ত আদিত্য মল্লিক (২১) ও তার বাবা উত্তম মল্লিককে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৭-চট্টগ্রাম ও এসআরবি-১৫-কক্সবাজারের যৌথ দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়া এলাকার উত্তম মল্লিকের ছেলে আদিত্য মল্লিক এবং উত্তম মল্লিক। তারা ওই মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক দুই আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালানো হয়। পরে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটিয়া থানায় গত বছরের ১১ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলাটি করা হয়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬