ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য Logo আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা Logo সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের Logo তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে Logo হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু Logo শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ. লীগের ১১ নেতাকর্মী আটক Logo ‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা Logo কনসার্টে নাচতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গেল বিটিএস তারকার Logo আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, রণবীর-অনীতের হাতে সেরার পুরস্কার

অস্ট্রেলিয়াকে রিকেলটনের হুংকার, ‘জয় নয়তো হার’

জয় কিংবা হার—মাঝখানে কোনো পথ খোলা রাখতে চান না রায়ান রিকেলটন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা।

সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও ঝুলছে এই ম্যাচে। তাই শেষ দিনে লড়াইটা যে জমবে, তা বলার অপেক্ষা রাখে না।

চতুর্থ দিন শেষে ম্যাচে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

প্রথম ইনিংসের ৩২৯ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে করেছে ৩৮৭। এর পেছনে বড় অবদান রিকেলটন (১০১) ও উইয়ান মুল্ডারের (১১৫) দারুণ দুটি সেঞ্চুরির।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪২৯ রান করলে দক্ষিণ আফ্রিকা ১০০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করতে নেমে খেই হারিয়েছিল দ্বিতীয় ইনিংসে। দলীয় ১৮১ রানে ৫ ‍উইকেট হারালে তাদের লিড দাঁড়িয়েছিল মাত্র ৮১ রানের।

সেখান থেকে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের দুর্দান্ত জুটি গড়েন রিকেলটন-মুল্ডার। তাদের সেই জুটিতে ভর করেই এখন জয়ের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা।

কেননা পঞ্চম দিনে ২৮৮ রানের লক্ষ্যটা সহজ নয়। যদিও কেপটাউনের নিউল্যান্ডসে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। তাই দিন শেষে অনেকটা হুংকারের সুরে রিকেলটন বলেছেন, ‘আমার মনে হয় জয় কিংবা হার।

আগামীকাল কোনো ড্র হবে না। সিরিজের তৃতীয় টেস্ট পঞ্চম দিন পর্যন্ত লড়াই গড়াবে এবং জয়-হার কিংবা ড্র—তিনটি ফলেরই সম্ভাবনা থাকবে, এটা কেউ বললে আমি বিশ্বাসই করতাম না। সত্যিই অসাধারণ একটি সিরিজ হচ্ছে।’

তবে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো থাকায় ড্রয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। রিকেলটনের ভাষায়, ‘নতুন বলে রান করার সুযোগ আছে, আবার উইকেট নেওয়ারও সুযোগ আছে। তবে পুরো দিন তিনের বেশি রান রেটে ব্যাট করা অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হবে।’

শেষ দিনের লড়াইয়ে কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে রিকেলটনের হুংকার, ‘জয় নয়তো হার’

আপডেট সময় ১০:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬