ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি Logo সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভী Logo ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে একজন Logo ২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার Logo সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে Logo মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ Logo ১২ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ২ Logo যমুনা ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক Logo মজুরি বোর্ডের গেজেট রবিবার, পোশাকশ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান মন্ত্রীর Logo ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: জ্বালানিমন্ত্রী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ সকালে দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে নিজ নিজ গ্রামে এসে পৌঁছালে এলাকায় শোকের মাতম নেমে আসে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি ৩৩৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে মোট ১৬ জন বাংলাদেশি কর্মী মারা যান, যার মধ্যে ১২ জনেরই বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল।

ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর অবশিষ্টাংশের মধ্যে নওগাঁর বাকি ৫ জনের মরদেহ শনিবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হলো।

শনাক্ত হওয়া নওগাঁর ৫ প্রবাসী হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, আত্রাই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, আত্রাই উপজেলার মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব ও আত্রাই উপজেলার সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর একনজর দেখার জন্য নিহতের স্বজন ও স্থানীয় উৎসুক মানুষ ভিড় জমান। দীর্ঘ আড়াই মাসের বেশি সময় পর শেষবারের মতো স্বজনের মুখ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলো শনাক্ত করার কথা নিশ্চিত করা হয়।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিনা খরচে ও দ্রুততম সময়ে মরদেহগুলো স্বজনদের কাছে পৌঁছানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রশাসনিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক বিক্ষোভে কোনাবাড়ি থেকে চন্দ্রার সব পোশাক কারখানায় ছুটি

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে

আপডেট সময় ০৪:৫৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬