ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে আজ, অফিসের খিটখিটে মেজাজের সহকর্মীদের জন্য বিশেষ দিন Logo প্রধানমন্ত্রীর আশপাশের লোকজনের পকেটে সবসময় ফিরতি ফ্লাইটের টিকিট থাকে: হাসনাত আবদুল্লাহ Logo তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় ৪ হাজার ১৭ কোটি টাকা Logo পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার Logo রমজানের আগেই ভোজ্যতেলের দাম বৃদ্ধির চিন্তা ব্যবসায়ীদের Logo ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি Logo ‘দেশেই আছেন রুমি’—জানালেন আইনজীবী, হাইকোর্টে আগাম জামিন আবেদন Logo শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন Logo পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর Logo আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির

আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হচ্ছে। চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অভিযোগ দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হচ্ছে, তারা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান ও শাজাহান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হচ্ছে।

চলতি সপ্তাহের মধ্যেই তা দাখিল করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’র অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং কারফিউয়ের আড়ালে গণহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।

এটিও চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিলের পরিকল্পনা রয়েছে বলে জানান আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর আরও জানান, এ ছাড়া প্রায় তিনটি মামলার তদন্ত প্রতিবেদন তার কার্যালয়ে জমা পড়েছে। প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এসব মামলাতেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের চেষ্টা করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে আজ, অফিসের খিটখিটে মেজাজের সহকর্মীদের জন্য বিশেষ দিন

আমুসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এ সপ্তাহেই

আপডেট সময় ০৭:২৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬