ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার Logo রমজানের আগেই ভোজ্যতেলের দাম বৃদ্ধির চিন্তা ব্যবসায়ীদের Logo ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি Logo ‘দেশেই আছেন রুমি’—জানালেন আইনজীবী, হাইকোর্টে আগাম জামিন আবেদন Logo শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন Logo পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর Logo আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত Logo রাজউকের প্লট দেওয়ার নামে সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, আসামি মঞ্জুরুল কারাগারে

আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির

আওয়ামী লীগে যারা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী আপন ঠিকানা খুঁজে নিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেনছেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে—এমন কল্পনা কেউ করবেন না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য হয়, তাহলে আওয়ামী লীগের সেই রাজনীতি করার যোগ্যতা নেই। সে কারণে দলটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৪০ বছর পর মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ভয় পাননি। তারা বিশ্বাস করতেন, তাদের ওপর জুলুম করা হয়েছে এবং তারা শহীদের মর্যাদা পাবেন।

তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না।

অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, তার একটি লোম ধরে টান দেওয়াও আমরা চাই না। আমরা নিশ্চিত, ন্যায়বিচার হলে অপরাধীদের বিচার হবে।’

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, অনেক মা-বাবা এখনো জানেন না তাদের সন্তান বেঁচে আছেন কি না। কেউ মারা গেলে কোথায় তার কবর, সেটিও তারা জানেন না।

তিনি বলেন, বাংলাদেশ কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা রাজনীতি করবেন, তাদের মানবিক রাজনীতি করতে হবে। পাশবিকতা ও সন্ত্রাসনির্ভর রাজনীতির আর কোনো সুযোগ দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, তাদের রক্তের ঋণ জাতি আজীবন স্মরণ করবে। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সেই ঋণ পরিশোধের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কেবল সংবিধানে সামান্য পরিবর্তনের জন্য গণভোটে রায় দেয়নি; বরং রাজনীতিতে আমূল পরিবর্তন চেয়েছে। এমন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের কল্যাণকে রাজনীতির মূল ভিত্তি করতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় দুই ‘এনকাউন্টার’, কী বার্তা দিচ্ছে বিজেপি সরকার

আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬