ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানের আগেই ভোজ্যতেলের দাম বৃদ্ধির চিন্তা ব্যবসায়ীদের Logo ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি Logo ‘দেশেই আছেন রুমি’—জানালেন আইনজীবী, হাইকোর্টে আগাম জামিন আবেদন Logo শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন Logo পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর Logo আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত Logo রাজউকের প্লট দেওয়ার নামে সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, আসামি মঞ্জুরুল কারাগারে Logo ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার পেলেন

পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘দুঃখ লাগে, একটা পুলিশ বাহিনীর প্রধান, তিনি সরকারের একটা অংশ। তিনি ক্রসফায়ারের কথা বলেন কী করে? যদি স্লিপ অব টাং করেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধানের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘একটি বাহিনীর প্রধান হয়ে আপনার মুখ দিয়ে এ ধরনের কথা সত্যি আমাদের ভাবিয়ে তুলেছে। দেশে পর্যাপ্ত আইন আছে। আইন প্রয়োগ করার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার। এই আইন দিয়েই সন্ত্রাস, অপরাধ দমন করা সম্ভব।’

বেআইনি পদ্ধতিতে অপরাধ দমনের বিরোধিতা করে তিনি বলেন, ‘বেআইনি পদ্ধতি কখনোই অপরাধ দমনে কার্যকর হয় না। সে গুম বলুন আর ক্রসফায়ার বলুন।’ এ জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য শুধু উদ্বেগজনকই নয়, সরকারের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলে প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমেই সমাজ থেকে সন্ত্রাস ও অপরাধ দমন করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, তরুণদের দক্ষ ও স্বাবলম্বী করে দেশের উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই বিএনপির অন্যতম লক্ষ্য। দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে বিশৃঙ্খলার অংশ নয়, বরং উন্নয়নের মূল অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কেউ অনাহারে না থাকে। অর্থনীতিবিদদের গবেষণার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এসব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে দারিদ্র্যের হার দ্রুত কমে আসবে।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে রিজভী বলেন, সংগঠনের নেতাকর্মীরা রক্তদান, মানবিক সেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রমজানের আগেই ভোজ্যতেলের দাম বৃদ্ধির চিন্তা ব্যবসায়ীদের

পুলিশ বাহিনীর প্রধান হয়ে ক্রসফায়ারের কথা বলেন কী করে, প্রশ্ন রিজভীর

আপডেট সময় ০৬:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬