শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত দেড়টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্তের শ্যামনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।

একাধিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। তখন বিএসএফ তাদের উদ্দেশ্য করে ছররা গুলি ছোড়ে। পরে তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, কসবার এই সীমান্ত দিয়ে ঈদকে সামনে রেখে ভারত থেকে গরু ও মসলা আনতে বেপরোয়া চোরাকারবারিরা। এদিক দিয়ে আগরতলা থেকে চোরাই মোটরসাইকেলও আনা হয়। এছাড়াও আসছে কসমেটিকস, পটকাসহ বিভিন্ন পণ্য।

বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান সীমান্তে দু’জন আহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com