সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

৪ জুনের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটের জন্য প্রায় পৌনে ৩ কোটি হিট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ ২৫ মে, রোববার বিক্রি করা হচ্ছে আগামী ৪ জুনের টিনের টিকিট। ওইদিন ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় টিকিট প্রত্যাশীদের চাপ বেড়েছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ৩০ মিনিটের মধ্যে ২ কোটি ৭৬ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। গতকাল এই হিটের পরিমাণ ছিল ১ কোটি ১৪ লাখ।

রোববার (২৫ মে) বাংলাদেশ রেলওয়ে সূত্রে বিষয়টি জানা গেছে।

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে বিক্রি হয় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪৮৫টি টিকিট। আর সারাদেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ২১ হাজার ৪৫০টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয়ে ৩৩ হাজার ৯৩৫টি।

আরও জানা গেছে, ৪ জুনের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৪ হাজার ২০টি। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৭ হাজার ৪৪৪টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের মোট আসন সংখ্যা ১৬ হাজার ৫৭৬টি। এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৮৩ হাজার ৬৬৫টি।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com