ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে বিধ্বস্ত করে বোর্নমাউথের ইতিহাস

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও একবার বড় ধাক্কা দিল বোর্নমাউথ। রোববার (২৫ অক্টোবর) লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শুধু জয় নয়, এই ম্যাচে একাধিক পরিসংখ্যানেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে দলটি। খবর গোল ডটকমের।

পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপটার তথ্য অনুযায়ী, প্রিমিয়ার লিগের ইতিহাসে তৃতীয়বারের মতো ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিন গোলের ব্যবধানের লিড নিয়েছে বোর্নমাউথ।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার এই কীর্তি গড়েছিল তারা। পরের বছর, ২০২৪ সালের ডিসেম্বরে আবারও ইউনাইটেডের মাঠে তিন গোলের লিড নেয় দলটি। এবারও একই ব্যবধানে এগিয়ে থেকে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল বোর্নমাউথ।

এর মধ্য দিয়ে বিরল এক তালিকায় লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পাশে জায়গা করে নিয়েছে তারা। প্রিমিয়ার লিগে এই দুই দলও ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তিনবার তিন গোলের লিড নেয়ার কীর্তি গড়েছে।

বোর্নমাউথের জয়ের রাতে নজর কেড়েছেন ইংলিশ মিডফিল্ডার মার্কাস ট্যাভার্নিয়ারও। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সরাসরি পাঁচটি গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যে রয়েছে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট।

এই পরিসংখ্যান তাকে ওল্ড ট্রাফোর্ডে অতিথি খেলোয়াড় হিসেবে সফল ইংলিশ ফুটবলারদের বিশেষ তালিকায় জায়গা করে দিয়েছে।

ট্যাভার্নিয়ারের চেয়ে এগিয়ে আছেন কেবল হ্যারি কেইন ও স্টিভেন জেরার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রতিপক্ষের খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে দুজনই করেছেন ছয়টি করে গোল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডকে বিধ্বস্ত করে বোর্নমাউথের ইতিহাস

আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬