ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক Logo শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক এবং তার স্ত্রী

বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!

দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আগামী ২৬ অক্টোবর হতে যাচ্ছে ডি থ্রির নিলাম।

এই টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা নিলাম। আর এই নিলাম অনুষ্ঠান পরিচালনার জন্য ভারতের চারু শর্মাকে উড়িয়ে নিয়ে আসছে বিসিবি।

বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে ভারতীয় সঞ্চালকের সঙ্গে চুক্তি পাকাপাকি করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।। সবকিছু ঠিক থাকলে ২৫ অক্টোবর ঢাকায় আসবেন তিনি। ডি থ্রি টুর্নামেন্টের নিলামে থাকছে একাধিক ভিন্নধর্মী আয়োজন।

সাধারণত বিভিন্ন টুর্নামেন্টের নিলামে অর্থের বিনিময়ে কেনা হয় ক্রিকেটার। তবে বিসিবি এই টুর্নামেন্টে অর্থের পরিবর্তে রেখেছে পয়েন্ট। ফলে পছন্দের ক্রিকেটারকে দলে নিতে অর্থের বদলে পয়েন্টের হিসেব মেলাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের।

আগেই জানানো হয়েছে প্রতিটি দলে ২৩ জন সর্বোচ্চ ক্রিকেটার থাকতে পারবে। নিলামের আগে প্রতিটি দল একজন করে আইকন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। ফলে নিলাম থেকে আরও ২২ জন ক্রিকেটারকে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।

এর আগে বিপিএলে বিদেশি ও দেশি বিভিন্ন সঞ্চালক নিলাম পরিচালনা করেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে এবারই প্রথম নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিলামের ক্ষেত্রে চারু শর্মা বেশ অভিজ্ঞ। আইপিএল-এলপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম পরিচালনা করেছেন তিনি। ক্রিকেটের পাশাপাশি টেনিস ও ফুটবলের নিলামেও কাজ করেছেন তিনি।

২০২২ আইপিএলে আকস্মিকভাবেই আইপিএলের নিলামে যুক্ত হয়েছিলেন চারু শর্মা। ওই আসরের নিলাম পরিচালনার দায়িত্বে ছিলেন হিউ এডমিডস। নিলাম চলার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়ে যান তিনি।

এরপর নিলাম বন্ধ হয়ে গেলে আইপিএল গভর্নিং কাউন্সিলের তৎকালীন প্রধান ব্রিজেশ প্যাটেলের অনুরোধে দায়িত্ব নেন চারু শর্মা। পরে নিলামের বাকি অংশ পরিচালনা করে প্রশংসা পান এই ভারতীয় সঞ্চালক।

উল্লেখ্য, ডি থ্রি ট্রফির এই আসরে অংশ নেওয়া ৬ দলের আইকন ক্রিকেটার হিসেবে আগেই চূড়ান্ত হয়েছেন দেশের তারকারা। সেভেন রিংস সিমেন্টের আইকন হিসেবে খেলবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, ওয়ালটনের আইকন মেহেদী হাসান মিরাজ।

এছাড়া ফরচুনের আইকন মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়, একমির আইকন মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লু স্টারের আইকন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান এবং সিটিজেন গ্রুপের আইকন হিসেবে থাকছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!

আপডেট সময় ১১:২৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬