ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি। ফলে এক পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার যাত্রা শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। বিশেষ এই আসরে আটজনের দল নিয়ে মাঠে নামছে প্রতিযোগীরা। ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের দুই অর্ধ ২০ মিনিট করে।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। নিজেদের প্রথম ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল।

এক ম্যাচে এক জয় নিয়ে ৩ পয়েন্টে গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগাল। অন্যদিকে, এক ম্যাচে এক পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানের ভিত্তিতে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ও ওয়েলস। গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে ফিজি ও ইন্দোনেশিয়া।

আগামীকাল ২৫ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। একই দিনে ইন্দোনেশিয়ার বিপক্ষেও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৬ অক্টোবর আরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে। প্রতিযোগিতা শেষে আগামী ৩ নভেম্বর সকালে বাংলাদেশের তরুণ ফুটবলারদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০১:৪৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬