ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জানি মুহূর্তগুলো মিস করব’

সময় ফুরিয়ে আসছে। টের পাচ্ছে লিওনেল মেসি।

এমন অনুভূতি কি আর কখনো হয়েছে কিংবদন্তির। উত্তরটা সম্ভবত না-ই হবে।

কেননা শেষ মুহূর্তেও যিনি ম্যাচের মোড় ঘুরে দিতে দৃঢ় সংকল্প নিয়ে লড়েন তিনি আর কিভাবে সময় ফুরিয়ে আসার অনুভূতি বুঝবেন। তবে এবারেরটা ব্যতিক্রম।

কারণ, আর কখনোই চেনা মঞ্চে থাকা হবে না মেসির।

তাই সময় ফুরানোর আগে আবেগ জেঁকে বসেছে মেসিকে। এতটাই যে, মনে চেপে রাখতে পারলেন না। সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিলেন মুহূর্তগুলোকে মিস করার বিষয়টি।

কিছু ছবি দিয়ে নিজের ফেসবুকে লিখেছেন, ‘স্পেশাল কিছু মুহূর্ত, জানি এগুলো খুব মিস করব।’

আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও কম সময় বাকি রয়েছে। শেষবারের মতো সতীর্থদের সঙ্গে ইজেইহার ট্রেনিং ক্যাম্পে অনুশীলন করেছেন মেসি। অনুশীলনের সেই মুহূর্তগুলোরই কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। কিংবদন্তিকে বিদায় জানাতে তৈরি মনুমেন্তালও।

এই মাঠেই আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন মেসি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘জানি মুহূর্তগুলো মিস করব’

আপডেট সময় ১০:২৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬