ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি

বিরল রেকর্ড ছুঁয়ে ফেললেন ইয়ামাল

উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর লড়াইয়ে চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টানা তৃতীয় এই জয়ে মূল ভূমিকা রাখার পাশাপাশি ম্যাচের শুরুতেই দর্শনীয় গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার ১৯ বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল।

ওভেইদোতে অনুষ্ঠিত ম্যাচে বাঁশি বাজার মাত্র ৬ মিনিটের মাথায় স্প্যানিশদের হয়ে গোলমুখ খোলেন ইয়ামাল। এটি ছিল টানা তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে তাঁর আগেভাগে গোল করার ঘটনা। এর আগে স্পেন জাতীয় দলের হয়ে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের দুটি ম্যাচেও খেলার শুরুতেই জালের দেখা পেয়েছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ফুটবল পরিসংখ্যান বিষয়ক জনপ্রিয় মাধ্যম ‘মিস্টার চিপ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, আন্তর্জাতিক ফুটবলে টানা তিনটি ম্যাচে প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার বিরল এক রেকর্ড ছুঁয়েছেন ইয়ামাল।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে কিরগিজস্তানের হয়ে এই অবিশ্বাস্য রেকর্ডটি গড়েছিলেন আতোঁয়ান জেমলিয়ানুখিন।

সেই সময় কিরগিজস্তানের হয়ে জেমলিয়ানুখিন ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে, মিয়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করার কীর্তি দেখিয়েছিলেন।

অন্যদিকে ইয়ামাল ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় মিনিটে জাল কাঁপানোর পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে লক্ষ্যভেদ করলেন ষষ্ঠ মিনিটে। ইয়ামালের এমন উড়ন্ত ফর্মে ভর করে উয়েফা নেশনস লিগে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

বিরল রেকর্ড ছুঁয়ে ফেললেন ইয়ামাল

আপডেট সময় ০৫:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬