উয়েফা নেশনস লিগের ঐতিহাসিক রেকর্ড ভেঙেছে সুইডেনের আর্সেনাল তারকা ভিক্টর গিওকেরেস। আন্তর্জাতিক বিরতিতে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে গোল করে টানা ৬ ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে একটি অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন।
ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদন অনুযায়ী, ২ অক্টোবর বিলিনো পোলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেন ১-১ গোলে ড্র করে। এই পারফরম্যান্সের মাধ্যমে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে যোগ্যতার কথা জোরালোভাবে মনে করিয়ে দিয়েছেন এই এই ২৮ বছর বয়সী স্ট্রাইকার।
আর্সেনালের এই ফরোয়ার্ড এমিরেটসে নিয়মিতভাবে প্রথম একাদশে সুযোগ পেতে সংগ্রাম করছিলো। কিন্তু সুইডেনের হয়ে ধারাবাহিকভাবে গোলের ইঙ্গিত দেয় তিনি উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে প্রধান ভূমিকা নিতে প্রস্তুত।
গিওকেরেসের এই গোলের ধারাবাহিকতার শুরুটা হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে করা চার গোলের মাধ্যমে। এরপর থেকে নেশনস লিগে তিনি নিয়মিত গোল করে চলেছেন তিনি।
বসনিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে করা গোলটির মাধ্যমে গিওকারেস স্লোভেনিয়ার বেনিয়ামিন সেসকো এবং সার্বিয়ার আলেকসান্ডার মিত্রোভিচের টানা ৫ ম্যাচে গোল করার আগের রেকর্ডটি ভেঙে দেন।
আন্তর্জাতিক ম্যাচে গোলের ধারা অব্যাহত থাকলেও, লিগে খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে।
চলতি মৌসুমে আর্সেনালের হয়ে কঠিন সময় পার করছেন এই স্ট্রাইকার। গানার্সদের শুরুর একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় এবং ক্লাবের হয়ে গোলখরায় থাকায় আর্তেতা তাকে ফর্ম নিয়ে সতর্ক করেছিলেন।
তবে আন্তর্জাতিক বিরতিতে সুইডেনের জার্সিতে ৩ ম্যাচে ৩টি গোল করে গিওকারেস প্রমাণ করলেন তিনি আর্সেনালের আক্রমণভাগকে নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত। কাই হাভার্টজ এবং ক্রিস্টোস জোলিসের ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে ফেরার পর আর্তেতার দলে গিওকারেস বড় ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু সবকিছু ছাপিয়ে আরেকটি গুঞ্জন ডালপালা মেলেছে।
গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনাল আক্রমণভাগ আরো শক্তিশালী করতে। স্প্যানিশ লিগের ক্লাব অ্যাথলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে এমিরেটস স্টেডিয়ামে আনার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























