ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে Logo অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির Logo ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল Logo সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন Logo বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

১৭ বছর পর আর বালকির সঙ্গে বিদ্যা বালান

১৭ বছর পর পরিচালক আর বালকির সঙ্গে আবারও কাজ করছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। নতুন একটি তামিল সিনেমায় একসঙ্গে ফিরছেন তারা।

সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এখনো সিনেমাটির নাম, গল্প বা বিদ্যার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা। ছবিতে হাতে চিত্রনাট্য, চোখে চশমা ও লম্বা বিনুনিতে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন শুরু’। পাশাপাশি নতুন তামিল সিনেমা ও আর বালকির সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেছেন তিনি।

টচট

নতুন সিনেমাটি নিয়ে এখনো অনেক কিছুই গোপন রাখা হয়েছে। এর গল্প কী, বিদ্যার চরিত্র কেমন কিংবা তার সঙ্গে আর কারা অভিনয় করছেন—এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা বা অভিনেত্রী।

সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, সেটিও জানানো হয়নি।

বিদ্যা বালান ও আর বালকির সর্বশেষ একসঙ্গে কাজ ছিল ২০০৯ সালের সিনেমা ‘পা’-তে। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিদ্যা। ‘পা’-এর পর দীর্ঘ ১৭ বছর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের।

এবার নতুন তামিল সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে ফিরছেন বিদ্যা ও আর বালকি।

দীর্ঘ সময় পর তাদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে নতুন সিনেমাটি বিদ্যার প্রথম তামিল সিনেমা নয়। এর আগে ‘নেরকোন্ডা পারভাই’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। নতুন সিনেমাটিতে অবশ্য প্রথমবারের মতো আর বালকির পরিচালনায় তামিল ভাষার পূর্ণাঙ্গ একটি সিনেমায় কাজ করছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

১৭ বছর পর আর বালকির সঙ্গে বিদ্যা বালান

আপডেট সময় ০২:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬