ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফুলগাজীতে বিএনপির গণমিছিল Logo রোজায় চাহিদা মেটাতে নিত্যপণ্যের সরবরাহ বাড়াচ্ছে টিসিবি Logo বেন্দারচর এলাকায় হিন্দুদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি: পুলিশ Logo হাজিরা দিয়েও কাজ করেননি শ্রমিকরা, আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি Logo বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

কুমিল্লা অতিক্রম করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর, মহাসড়কে মানুষের ঢল

ফেনী সফরে যাওয়ার উদ্দেশে কুমিল্লা অতিক্রম করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী গাড়িটি দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকা অতিক্রম করেন।

এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মী করতালি ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়।

এ ছাড়া কুমিল্লা অংশ দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কজুড়ে অবস্থান নিয়ে অভিবাদন জানান বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য মহাসড়কের দুই পাশে সাধারণ মানুষের ঢল নামে।

এ সময় স্থানীয় নিমসার জুনাব আলী কলেজের শত শত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মহাসড়কের পাশে অবস্থান নেন। তারা কলেজটিকে জাতীয়করণের দাবিতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ব্যানার হাতে দাঁড়িয়ে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘সরকারি বা জাতীয়করণ’-এর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকাটি অতিক্রম করার সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ফেনী সফর। দিনব্যাপী এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, সোলার বিদ্যুৎ প্রকল্প গ্রিডে যুক্ত করা এবং কৃষক ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা ও ফেনী অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা

কুমিল্লা অতিক্রম করেছে প্রধানমন্ত্রীর গাড়িবহর, মহাসড়কে মানুষের ঢল

আপডেট সময় ০১:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬