ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

নব্বই দশকের তুমুল জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খান একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। সুদর্শন অভিনেতা হিসেবেও তার বিশেষ খ্যাতি রয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে তিনি করপোরেট জগতে ব্যস্ত সময় পার করছেন। এ সময়ে একরকম তিনি অভিনয়ের বাইরেই ছিলেন। তার ভক্তরা জানতে চান— কেন তিনি অভিনয় করেন না, কেন তাকে আর পর্দায় দেখা যায় না? তবে ক্যামেরার সামনে আবার দেখা যাবে বলে জানিয়েছেন আমিন খান।

ডিসেম্বরে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু করবেন এ অভিনেতা। এরপর যদি ভালো গল্প পান, তবে অবশ্যই নিয়মিত সিনেমায় কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন আমিন খান।

‘গুলশানের চামেলী’ সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে আরও অভিনয়ে থাকছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী, রোজিনাসহ অনেকেই।

অভিনয়ের বাইরে ব্যক্তি হিসেবেও আমিন খানকে ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবে চেনেন তার ভক্ত-অনুরাগীরা। এ বিষয়ে নিজের চিন্তা-ভাবনা জানালেন অভিনেতা। আমিন খান বলেন, ‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে। চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যেতে পারবেন, বিপদ আপনার কাছে আসবে না।’

তিনি বলেন, আরেকটা জিনিস— ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই; বরং উপকার আছে। রেসপন্স খুব ভালো পাবেন। ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। কেন অহেতুক অভদ্র হবেন?

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

আপডেট সময় ০৩:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬