ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার Logo দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে সাবেক ওসি রাকিবুল Logo রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল Logo বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু Logo পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ Logo ‘গায়েবি’ মামলায় কারাবন্দি শিক্ষক, সড়কে টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না Logo নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়—জানতে চেয়ে হাইকোর্টের রুল Logo ২৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক Logo নবজাতকের হাতে সোনার আংটি, বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করতেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে সমস্যা থাকবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস খুঁজতে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে তা দেশে আনা সম্ভব হয়নি।

সরবরাহ বিঘ্নিত হওয়ায় জনগণ যে কষ্ট করেছে তার জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, এখন সঠিকভাবে জ্বালানি আসছে। সাময়িক যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি বিশ্বের বিভিন্ন জায়গাতেও হয়েছে। জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহ ও দুর্ঘটনার কারণে কিছুটা দেরি হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা সম্ভব হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের কষ্ট লাঘবে সরকার বিকল্প উৎস খুঁজে বের করেছে। বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬