ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা

মিলানে বসেছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। আন্তর্জাতিক এই ফ্যাশন আয়োজনে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার হাতে ৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে রীতিমতো চমকে দিলেন তিনি।

রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে একটি বিশেষ পোশাক। স্বচ্ছ কালো লেস, ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক ও ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি গাউনটিতে ছিল আধুনিকতা ও নাটকীয়তার মিশেল।

চলতি বছরের শুরুতে ভারতের হায়দরাবাদে উপস্থাপিত হয় ‘মুনলিট প্যালেস’ সংগ্রহটি। রাশমিকার পরা এই গাউনটি তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও নানা ধরনের সারফেস এমবেলিশমেন্টে ফুটিয়ে তোলা হয়েছে জটিল সব নকশা।

স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক যোগ করেছে গ্ল্যামারের আবহ। গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলারও বাড়িয়েছে লুকের আকর্ষণ।

পোশাকের নকশাই যেহেতু ছিল মূল আকর্ষণ, তাই গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন রাশমিকা। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে পূর্ণতা পেয়েছে তাঁর সাজ। সঙ্গে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদ্‌যাপনকে সামনে রেখে মিলানে আয়োজন করা হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর অলংকরণ থেকে শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন। এভাবে ফ্যাশনের নানা অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে আন্তর্জাতিক এই ফ্যাশন মঞ্চ। সেখানেই ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনে রাশমিকার লুক আলাদা করে নজর কেড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা

আপডেট সময় ০৭:৪০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬