ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের Logo প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে টেনেসিতে কার্যকর হচ্ছে নারীর মৃত্যুদণ্ড Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টিতে অনুশীলন পণ্ড, লিটন-শান্তদের অলস সময়

এশিয়ান গেমস খেলতে জাপানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বাধ্য হয়েই অলস সময় কাটাতে হয়েছে টাইগার ক্রিকেটারদের। দিনভর বৃষ্টি হওয়ায় আগামীকাল সকালের নির্ধারিত অনুশীলন সেশন হচ্ছে না।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পৌঁছে বাংলাদেশ দল আজ বিশ্রামে কাটিয়েছেন। ক্রিকেটারদের হোটেলে আবাসন দিয়েছে গেমস কর্তৃপক্ষ। আর্চারি দলের আবাসন নিয়ে সমস্যা হলেও ক্রিকেটে সমস্যা হয়নি।

আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবে টাইগাররা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের

বৃষ্টিতে অনুশীলন পণ্ড, লিটন-শান্তদের অলস সময়

আপডেট সময় ০৪:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬