ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। এর মধ্য দিয়ে কেন্দ্রটির ট্রায়াল রান বা পরীক্ষামূলক পরিচালনা কার্যক্রম শুরু হলো।

এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে বাণিজ্যিক উৎপাদনে যেতে আরো কিছুদিন সময় লাগবে বিদ্যুৎকেন্দ্রটির।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম গতকাল মঙ্গলবার বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল।

এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত এক হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার কথা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত দুই হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬