ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের সাক্ষাৎ পেতে বিএনপি নেতাকর্মীদের ভিড়, ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ Logo ওপেনএআই-অ্যানথ্রপিককে টপকানোর দাবি, সময় বেঁধে দিলেন মাস্ক Logo নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ Logo জাতিসংঘের এবারের অধিবেশনে অংশ নেননি যেসব বিশ্বনেতা Logo দুই দিন পর মিলল একই পরিবারের তিনজনের মরদেহ, এখনো নিখোঁজ বাবা Logo জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম Logo বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট Logo সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী Logo এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক, স্যোশাল মিডিয়াও ‘মাত’ করছেন শ্রীলীলা Logo চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন। তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও ট্রল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন এই অভিনেতা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।

সাক্ষাৎকারে চিত্রনায়ক বলেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তোবা আমার কর্মকাণ্ডকে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে—যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।’

ওমর সানী

আমার একটাই জিনিস হচ্ছে, আমি একটু প্রতিবাদী উল্লেখ করে ওমর সানী বলেন, ‘আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।’

নিজের ব্যবহৃত একটি ঘড়ির প্রসঙ্গ টেনে চিত্রনায়ক বলেন, ‘অনেকেই বাংলাদেশে বলছে, “ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।” আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমি ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’

তিনি বলেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তারেক রহমানের সাক্ষাৎ পেতে বিএনপি নেতাকর্মীদের ভিড়, ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ

‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’

আপডেট সময় ০৩:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬