ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মাস ধরে জব্দ ফোন, ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেওয়া হচ্ছে না রিজওয়ানকে Logo ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলা উচিত নয়: আয়ারল্যান্ডের নাইট Logo ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪ Logo বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা Logo মিরপুরে মধ্যরাতে হামলা-লুটপাট চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো এনজিওর ক্লিনিক, মামলা দায়ের Logo ট্রেনে উঠতে গিয়ে পড়ে দুই পা হারালেন যাত্রী Logo নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে হারাল প্যারাগুয়ে Logo এনিমেল কেয়ারের মালিক ও দুই চিকিৎসককে লিগ্যাল নোটিশ Logo ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক Logo প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা

নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে হারাল প্যারাগুয়ে

ঘরের মাঠে ৪০ বছরের খরা কাটানোর সুযোগ ছিল সামনে। কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ভাগ্য সঙ্গ দিল না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলকে।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের। অন্যদিকে আলবিসেলেস্তেদের হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক নিশ্চিত করেছে প্যারাগুয়ে।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে প্রাধান্য বজায় রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে পুরো ৯০ মিনিট প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

উল্টো প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে অচলবস্থা না ভাঙায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে নিজেদের স্নায়ু ধরে রেখে পাঁচটি শটের পাঁচটিতেই গোল আদায় করে নেয় প্যারাগুয়ে। বিপরীতে আর্জেন্টিনার এক ফুটবলার শট মিস করলে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে উৎসবে মেতে ওঠে প্যারাগুয়ে।

পুরো টুর্নামেন্টেই প্যারাগুয়ের কাছে রীতিমতো নাকাল হতে হলো আর্জেন্টিনাকে। এর আগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও এই প্যারাগুয়ের কাছেই ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। পরবর্তীতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে শেষ চারে পৌঁছায় তারা। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও শেষ রক্ষা হলো না।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ সোনার পদক জিতেছিল ১৯৮৬ সালে।

ঘরের মাঠে এবার চার দশকের সেই অপেক্ষা অবসানের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারের চরম হতাশাতেই পথচলা থামল প্লাসেন্তের দলের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এক মাস ধরে জব্দ ফোন, ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেওয়া হচ্ছে না রিজওয়ানকে

নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে হারাল প্যারাগুয়ে

আপডেট সময় ০১:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬