ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন

শাকিরার নতুন লুকে ভারতীয় ঐতিহ্য, নজর কাড়ল বেনারসি

মঞ্চে শাকিরার সাজ মানেই থাকে আলাদা চমক। এবার সেই সাজে যোগ হলো ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।

মাদ্রিদে কনসার্টে বিশ্বখ্যাত এই পপ তারকাকে দেখা গেল ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি বিশেষ পোশাকে। সোনালি ধাতব নকশার সঙ্গে বেনারসি ব্রোকেডের মেলবন্ধনে তৈরি হয়েছে তার এবারের মঞ্চসাজ।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শাকিরার পোশাকে ছিল সোনালি রঙের ভাস্কর্যধর্মী ব্রেস্টপ্লেট এবং হাতে বোনা বেনারসি ব্রোকেডের স্কার্ট।

ঐতিহ্যবাহী ভারতীয় বুনন আর আধুনিক কৌচার নকশার এই সমন্বয় পোশাকটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য।

‘লুনার উলফ’ পোশাকে শাকিরা

গৌরব গুপ্তের তৈরি সোনালি ব্রেস্টপ্লেটটির নাম ‘লুনার উলফ’। এটি শাকিরার জনপ্রিয় ‘শি উলফ’ গানের ভাবনা থেকে অনুপ্রাণিত। ২০০৯ সালে গানটি প্রকাশের পর থেকেই ‘শি উলফ’ প্রতীকটি তার শিল্পীসত্তার সঙ্গে যুক্ত।

ব্রাসের তৈরি ব্রেস্টপ্লেটটির নকশা অনেকটা বর্মের মতো। এর বিপরীতে রাখা হয়েছে নরম ও চলনশীল বেনারসি ব্রোকেডের স্কার্ট। ফলে পোশাকটিতে একদিকে যেমন শক্তিশালী ভঙ্গি এসেছে, অন্যদিকে রয়েছে ভারতীয় বুননের ঐতিহ্য।

এই বিশেষ পোশাক তৈরিতে লেগেছে প্রায় ৫০০ ঘণ্টা। কাজ করেছেন ১০ জন কারিগর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

শাকিরার নতুন লুকে ভারতীয় ঐতিহ্য, নজর কাড়ল বেনারসি

আপডেট সময় ০৫:৪১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬