ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

২ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

আসিয়ান কাপের প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষ করেছে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।

মালয়েশিয়ার হয়ে গোল দুটি করেছেন আরিফ আয়মান।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে খেলা শুরু হতেই একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়েন হামজা চৌধুরি-তারিক কাজীরা। ১৮ মিনিটে গোলও হজম করে বসল তারা। মালয়েশিয়াকে লিড এনে দেন আরিফ আয়মান।

ডান প্রান্তের ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান মালয়েশিয়ার এই ফরোয়ার্ড।

৩৮ মিনিটে আরেকবার মালয়েশিয়াকে আনন্দে ভাসান আয়মান। ডি বক্সের সামনে শাকিল আহাদ তপু বল ক্লিয়ার না করে পায়ে রাখার চেষ্টা করলে বল পান আয়মান। তা থেকে সহজেই বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগের আরেকটি গোল হজম করতে পারত বাংলাদেশ। তবে ৪৪ মিনিটে দারুণ সেভ দেন গোলরক্ষক শ্রাবণ। বিপরীতে প্রথমার্ধে মালয়েশিয়ার জালে একটিও শট নিতে পারেনি বাংলাদেশ।

এর আগে আজ জাতীয় দলে অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদের। তবে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার।

দুদলের ১০ বারের দেখায় একবারই শুধু জয় পেয়ছে বাংলাদেশ। বিপরীতে ৭ জয় মালেশিয়ার। বাকি ২ টি ড্র।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

২ গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

আপডেট সময় ০৫:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬