ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে চমক নেপালের

এশিয়ান গেমস ক্রিকেটে চমক নেপালের। ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাওয়া নেপালের দ্বিতীয় জয়টি এসেছে ১৬ বল হাতে রেখে।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১০৩ রানের লক্ষ্য ১৭.২ ওভারে টপকে যায় নেপাল। শুরুটা অবশ্য ভালো ছিল না নেপালের দলীয় ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। এমন সমীকরণ থেকে নেপালকে জয় এনে দিয়েছেন দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলা সন্দ্বী জোরা ও রোহিত পাউদেল।

সন্দ্বীপের ৩৪ রানের বিপরীতে অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন রোহিত।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ললিত রাজবংশী ও কুশল ভুর্তেলের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি আফগান ব্যাটাররা। রাজবংশীর ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নেন ভুর্তেল।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ফয়সাল শিনোজাদা ও নাজিবউল্লাহ জাদরান। দুজনই ৩০ রান করে করেন। সবমিলিয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান তোলে আফগানিস্তান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে চমক নেপালের

আপডেট সময় ০৫:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬