ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টে চমক দেখালো নেপাল। এশিয়ার ‘ডার্ক হর্স’ আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এতে ক্রিকেটে নিজেদের শক্তিরও জানান দিলো নেপালিরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাপানের নিশিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক দারউইশ রাসুলি। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফেরেন মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। দলীয় ১৬ রানের মধ্যেই সাজঘরে ফেরেন মোহাম্মদ আকরাম ও করিম জানাত।

এরপর ফয়সাল খান আহমেদজাই ৩৩ বলে ৩০ ও নাজিবউল্লাহ জাদরান ৪০ বলে ৩০ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের মন্থর ব্যাটিং রানের গতি অনেকটাই কমিয়ে দেয়।

শেষ দিকে নাঙ্গেয়ালিয়া খান খারোটের ১৫ বলে ১৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০২ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। নেপালের পক্ষে ৪ উইকেট নেন কুশল ভুর্তেল।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নেপালেরও। দলীয় খাতায় কোনো রান যোগ করার আগেই আউট হন কুশল ভুর্তেল। দ্রুত বিদায় নেন আসিফ শেখ (২) ও কুশল মাল্লাও (৯)।

তবে প্রাথমিক ধাক্কা সামলে চতুর্থ উইকেটে হাল ধরেন সুনদীপ জোড়া ও অধিনায়ক দিপেন্দ্র সিং অইরি। সুনদীপ ৩৫ বলে ৩৪ রান করে আউট হলেও অধিনায়ক দিপেন্দ্র ও রোহিত পাউডেলের দায়িত্বশীল ব্যাটিং দলকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

আপডেট সময় ০৪:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬