ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না Logo জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী Logo ‘জাতিসংঘের ওপরে আস্থা নেই’, নিউইয়র্কে পৌঁছে বললেন আরাঘচি Logo পাম্পে লাইন-রাস্তায় জট, জ্বালানির দামে নাকাল নগরজীবন Logo বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : সিপিবি সভাপতি Logo আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না

বৃষ্টিতে ভিজে ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এমন অবস্থায় তাড়াহুড়া করে চার্জারে ফোন লাগানো বা চালু করার চেষ্টা করলে ক্ষতি হতে পারে। পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে শর্টসার্কিট, চার্জিং পোর্ট নষ্ট হওয়া কিংবা ফোনের ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই চার্জিং পোর্টে পানি ঢুকেছে বুঝতে পারলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।

চার্জার খুলে ফোন বন্ধ করুন

ফোনে চার্জার লাগানো থাকলে দ্রুত তা খুলে ফেলুন। ফোন ভিজে গেলে সম্ভব হলে সেটিও বন্ধ করে দিন। ভেজা অবস্থায় কোনোভাবেই চার্জ দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

চার্জিং পোর্ট নিচের দিকে রাখুন

ফোনটি এমনভাবে ধরে রাখুন, যাতে চার্জিং পোর্ট নিচের দিকে থাকে। হালকা করে হাতে টোকা দিতে পারেন, যাতে জমে থাকা পানি বেরিয়ে আসতে পারে। তবে ফোন জোরে ঝাঁকানো ঠিক নয়।

স্বাভাবিকভাবে শুকাতে দিন

ফোনটি শুকনা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। ফ্যানের সামনে হালকা বাতাসেও রাখা যেতে পারে। তবে হেয়ার ড্রায়ার, হিটার বা অতিরিক্ত গরম বাতাস ব্যবহার করবেন না। এতে ফোনের ভেতরের উপাদান কিংবা বিভিন্ন অংশ জোড়া লাগানোর আঠা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পোর্টে কোনো কিছু ঢোকাবেন না

চার্জিং পোর্ট শুকানোর জন্য পিন, তুলা বা অন্য কোনো ধারালো বস্তু ব্যবহার করবেন না। এতে পোর্টের ভেতরের সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে। পানি শোষণের জন্য চাল বা কোনো ধরনের গুঁড়ো পদার্থ ব্যবহার করাও ঠিক নয়।

পুরোপুরি শুকানোর আগে চার্জ নয়

চার্জিং পোর্ট পুরোপুরি শুকিয়েছে নিশ্চিত না হওয়া পর্যন্ত চার্জার লাগাবেন না। অনেক স্মার্টফোনে আর্দ্রতা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ বন্ধ হয়ে সতর্কবার্তা দেখায়। এমন বার্তা এলে তা উপেক্ষা করে চার্জ দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

চা-কফি বা নোনতা পানি ঢুকলেও সতর্ক হোন

শুধু বৃষ্টির পানি নয়, চা, কফি, কোমল পানীয় বা নোনতা পানিও ফোনের জন্য ক্ষতিকর। এসব তরল শুকিয়ে গেলেও ভেতরে বিভিন্ন পদার্থের আস্তরণ থেকে যেতে পারে, যা পরে ফোনের সংযোগস্থল বা সার্কিটে সমস্যা তৈরি করতে পারে।

ফোন শুকিয়ে যাওয়ার পরও যদি চার্জ না হয়, চার্জিংয়ে সমস্যা দেখা দেয় বা বারবার আর্দ্রতার সতর্কবার্তা আসে, তাহলে নিজে মেরামতের চেষ্টা না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে দেখানো ভালো।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৭:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬