ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে ব্যাংক উদ্যোক্তাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার বঙ্গভবনে বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

বিএবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে সংগঠনের ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী ও শরীফ জহিরসহ বিভিন্ন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিএবির সদস্যরা দেশের ব্যাংকিং খাতের সার্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁরা ব্যাংকগুলোর মূলধন ভিত্তি, সম্পদের গুণগত মান ও সুশাসন শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিএবির প্রতিনিধিরা বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো ব্যাংকের লাইসেন্স দেওয়া উচিত নয়। বরং বিদ্যমান ব্যাংকগুলোকে শক্তিশালী ও সুসংহত করার ওপর অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

সাক্ষাৎকালে বিএবির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর অবদান এবং দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতিকে শক্তিশালী করার প্রতি তাঁর অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

রাষ্ট্রপতির সঙ্গে ব্যাংক উদ্যোক্তাদের সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬