ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ Logo প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী Logo নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ Logo জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক Logo প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা Logo বাংলাদেশে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে: প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ Logo গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা Logo বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট Logo লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

বয়সকে শুধুই একটি সংখ্যা মনে করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তা না হলে ৪১ বছর বয়স পর্যন্ত কেন মাঠ দাপিয়ে বেড়াবেন পর্তুগালের অধিনায়ক।

নিজের রোল মডেলের বয়সের মতোই খেলবেন কিনা জানতে চাওয়া হয়েছিল কিলিয়ান এমবাপ্পের কাছে।

জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন এমবাপ্পে। তার মতে, ফ্রান্সের হয়ে ৪১ বছর বয়স পর্যন্ত খেলা সম্ভব নয়। জার্মানির সংবাদ মাধ্যম ‘বিল্ডকে’ দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে, যে দেশের হয়ে খেলি তা বিবেচনা করলে এটা সম্ভব নয়… ফ্রান্স আমাকে কখনোই ৪১ বছর বয়সে খেলতে দেবে না।

ক্রিশ্চিয়ানো প্রমাণ করেছেন যে, শারীরিকভাবে ও মানসিকভাবে ফিট থাকলে দীর্ঘদিন ধরে এই পর্যায়ে খেলে যাওয়া যায়। তবে আমার ক্ষেত্রে, এমনটা হওয়ার সম্ভাবনা দেখি না।’

রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর নিজের কাজটা ঠিকঠাক করলেও মেজর শিরোপার দেখা পাননি এমবাপ্পে। তবে জোসে মরিনহোর ওপর এবার ভরসা রাখছেন তিনি।

যদিও মৌসুমের শুরুটা ভালো হয়নি। ২৭ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘জোসে মরিনিয়ো অত্যন্ত বুদ্ধিমান। এ জন্যই তিনি ক্যারিয়ারে এত বড় সাফল্য অর্জন করতে পেরেছেন। ফুটবলারদের খুব কাছের তিনি এবং আমাদের প্রতি তার সত্যিকারের আগ্রহ রয়েছে। তিনি একজন নেতা, আমাদের কাছ থেকে সেরাটা কীভাবে বের করে আনতে হয়, তা তিনি ঠিক জানেন।

আগামীকাল রাতে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ শুরু করবে ফ্রান্স।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ

‘রোনালদোর মতো বয়সে ফ্রান্সে খেলা সম্ভব নয়’

আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬