ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক Logo স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছাড়তে বললেন রাফি Logo হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা Logo গাজীপুরে কাজে ফিরেছেন ৮০ শতাংশ পোশাক শ্রমিক, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় আজও কর্মবিরতি Logo আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি Logo ঢাকার বাজারে মসলার দামে ঊর্ধ্বগতি, কেজিতে বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত Logo যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস Logo শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী Logo জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন Logo অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

২ কার্গো এলএনজি কিনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজি কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর সরবরাহ করা হবে।

সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে জেকেএম থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে। এটি বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের থেকে ভিন্ন।

দুটি অতিরিক্ত এলএনজি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। কমিটি সভায় প্রস্তাবটির অনুমোদনের সুপারিশ করে।

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে এ এলএনজি কেনা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, শ্রমিকদের বিক্ষোভ অনলাইন ডেস্ক

২ কার্গো এলএনজি কিনছে সরকার

আপডেট সময় ০৪:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬