ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে প্রথম ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের শাটলার

জাপানে চলমান এশিয়ান গেমসে থাইল্যান্ডের নারী ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাটনিপুথ প্রথম ডোপিং পরীক্ষায় পজিটিভ হয়েছেন। ১৯ বছর বয়সী এই শাটলারের নমুনায় নিষিদ্ধ পদার্থ ফুরোসেমাইড পাওয়া গেছে। আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ) জানিয়েছে, তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ব র‌্যাংকিংয়ের ১৮তম স্থানে থাকা উদীয়মান তারকা হিসেবে বিবেচিত পিচামন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলীয় ইভেন্টে চীনের বিপক্ষে খেলার কথা ছিল।

আইটিএ জানিয়েছে, “পিচামন এশিয়ান গেমস চলাকালে প্রতিযোগিতা, অনুশীলন, কোচিং বা যেকোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।” সংস্থাটি জানিয়েছে, পিচামন চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)-এ সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।

এছাড়া স্যাম্পল-বি পরীক্ষা করার অনুরোধ জানানোর অধিকারও পিচামনের রয়েছে বলে জানিয়েছে আইটিএ।

দ্রুত ওজন কমানোর জন্য শরীর থেকে পানি বের করে দিতে প্রতিযোগীরা ফুরোসেমাইড ব্যবহার করতে পারেন। ১৭ সেপ্টেম্বর প্রতিযোগিতার আগে ডোপিং পরীক্ষার সময় আইটিএ পিচামনের নমুনা সংগ্রহ করেছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬