ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন Logo রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী Logo বিক্রি কমে যাওয়ায় ২০২৭ সালে সাইবারট্রাক উৎপাদন বন্ধ করবে টেসলা Logo মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর Logo মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর সড়কে বিএনপি নেতাকর্মীরা Logo ঢাকায় ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করলেন দীনেশ ত্রিবেদী Logo গোপালগঞ্জে সহিংসতা, রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চায় জামায়াত Logo পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির Logo ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

দাপুটে জয় পেয়েছে ভারত। ফাইনালে রীতিমতো বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কার মেয়েরা। ১৪৭ রানের বিশাল জয়ে সোনার পদক ধরে রাখলো ভারত নারী ক্রিকেট দল। এই নিয়ে এশিয়ান গেমসে দ্বিতীয় সোনার পদকের স্বাদ পেলো ভারতের মেয়েরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে ভারত।

দলের পক্ষে স্মৃতি মান্ধানা করেন সর্বোচ্চ ৪৫ বলে ৭৯ রান। এছাড়া রিচা ঘোষ ৪৯, শেফালি ভর্মা ৪৮ রান করেন।

২১৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। ইমিশা দুলানি ৩ ও হাসিনি পেরেরা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপরই ধস নামে লঙ্কানদের ব্যাটিং লাইনে। ২২ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে শ্রীলঙ্কা। এই বিপর্যয় থেকে আর বের হতে পারেনি তারা।

১৫ ওভার ৪ বলে মাত্র ৬৯ রানে অলআউট হয় লঙ্কান মেয়েরা। অধিনায়ক চামারি আতাপাত্তু করেন সর্বোচ্চ ২৯ রান। এছাড়া কাভিশা দিলহারি ১১ ও কৌশিনি করেন ১৪ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ভারতের পক্ষে দীপ্তি শর্মা নেন ৩টি উইকেট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক সচিব জাহাংগীর-যুগ্মসচিব ধনঞ্জয়ের বিচার শুরুর আবেদন

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

আপডেট সময় ০৬:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬