ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম

টানা কয়েকদিন দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। বাজার স্থিতিশীল হওয়ার পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক পরিস্থিতির দিকে বিনিয়োগকারীদের নজর থাকায় তেলের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (সেপ্টেম্বর ২২) জিএমটি সময় রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে।

এদিকে, মঙ্গলবার মেয়াদ শেষ হতে যাওয়া অক্টোবরের জন্য ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড কনট্রাক্ট ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ ডলার ৮০ সেন্টে লেনদেন হয়েছে।

পাশাপাশি অধিক পরিমাণে বেচাকেনা হওয়া নভেম্বরের ডব্লিউটিআই কনট্রাক্ট ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৪৯ সেন্ট হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম

আপডেট সময় ১২:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬