বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

মিরপুরে বস্তিতে আগুন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুনের খবর পাই। পরে ৮টা ১০ মিনিট নাগাদ আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন মিরপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করছে। এছাড়াও তাদের সহায়তায় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ও পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com