ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

এক সময় যে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই এবার অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল মার্শ।

জিম্বাবুয়ের রাজধানী হারারে মার্শের কাছে তাই কেবল একটি ক্রিকেট ভেন্যু নয়, শৈশবের অসংখ্য স্মৃতি জড়িয়ে থাকা এক শহর।

সেই শহরেই ফিরে এসে পুরোনো স্মৃতি হাতড়ে মার্শ জানালেন, এক সময় তিনি জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন।

মিচেল মার্শের বাবা জিওফ মার্শ ১৯৯০-এর দশকে জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। শৈশবে বাবার সঙ্গে জিম্বাবুয়েতে প্রায় তিন বছর কাটিয়েছেন মিচেল। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে সেই হারারেতেই ফিরেছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

আপডেট সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬