ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা Logo ‘এক ভালোবাসা ও আফসোসের নাম সজীব’, নির্মাতার মৃত্যুতে খায়রুল বাসার Logo একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা Logo ‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’, নারীদের উদ্দেশে সাফা কবির Logo বাংলাদেশকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিল আফগানিস্তান Logo গুলশানে ককটেল বিস্ফোরণ : আরো দুই আসামি ৭ দিনের রিমান্ডে Logo সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণকে আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর Logo ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা Logo জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার Logo বিসিআইসিতে বিএনপিপন্থী কর্মকর্তাদের ওপর দমন-পীড়ন, নেপথ্যে সিওপি শরীফুল আলম

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’, নারীদের উদ্দেশে সাফা কবির

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় অভিনয় দিয়ে দর্শকের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

সময়ের সঙ্গে কাজের ব্যস্ততা কমিয়েছেন, এখন বেছে বেছে পর্দায় হাজির হন এই অভিনেত্রী।

নারী হিসেবে নিজের সাফল্য ও পথচলার স্বীকৃতিও পেলেন সাফা। সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এই স্বীকৃতি পেয়ে আনন্দিত অভিনেত্রী।

পুরস্কার গ্রহণের সেই আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাফা লিখেছেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।

পুরস্কার পাওয়ার আগে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন সাফা। তিনি লিখেছেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’

সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ঈদ উপলক্ষে প্রচারিত একাধিক নাটকে অভিনয় করেছিলেন তিনি। নাটকগুলো দর্শকের কাছ থেকে পেয়েছিল প্রশংসা ও জনপ্রিয়তা।

এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরলেও নতুন কোনো কাজের ঘোষণা এখনো দেননি তিনি। আপাতত কাজ থেকে কিছুটা দূরে থেকে নিজেকে সময় দিচ্ছেন সাফা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

‘তুমি যথেষ্ট, তুমি নিজেই সম্পূর্ণ’, নারীদের উদ্দেশে সাফা কবির

আপডেট সময় ০৫:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬