রেকর্ডটা বাংলাদেশের জন্য ছিল বিব্রতকর। ভারতের কাছে টানা ৯ টি-টোয়েন্টি হারের সেই রেকর্ড যৌথভাবে ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের।
তবে কাল (১৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়েছে আফগানিস্তান। ভারতের কাছে টানা ১০ টি-টোয়েন্টি হেরে এককভাবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক এখন আফগানরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
একই সঙ্গে আফগানদের বিপক্ষে ভারতীয়দের টানা টি-টোয়েন্টি জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ।
আফগানিস্তানের এই হার শুরু হয়েছিল ২০১০ সালে। এরপর ভারতের বিপক্ষে সম্পন্ন হওয়া প্রতিটি টি-টোয়েন্টিতেই হেরেছে তারা। ২০২৪ সালের বেঙ্গালুরুতে একটি ম্যাচ টাই হয়েছিল।
তবে দুই সুপার ওভারে গড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত ভারতই জিতেছিল।
ভারতের কাছে বাংলাদেশের টানা ৯ টি-টোয়েন্টি হারের ধারাটি ছিল ২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত। ২০১৯ সালে দিল্লিতেই ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে গত বছরের এশিয়া কাপ পর্যন্ত হেরেছে টানা ৯ ম্যাচ।
ভারতের কাছে টানা ৮ টি-টোয়েন্টি হেরে এই তালিকার তিনে আছে জিম্বাবুয়ে।
সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা গত দুই বছরের মধ্যে এতগুলো ম্যাচ হেরেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























